,

কুমিল্লা দুই শিশু হত্যা : প্রধান আসামি সৎভাই শফিউল ঢাকায় গ্রেফতার

choton-com_jugantor_5617নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় দুই শিশু হত্যা মামলার প্রধান আসামি তাদের সৎভাই সফিউল ইসলাম ছোটনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে ডিবির এসআই শাহ কামাল আকন্দের নেতৃত্বে সাদা পোশাকের একদল পুলিশ রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালায়। এ সময় মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ঘাতক সফিউল ইসলাম ছোটনকে গ্রেফতার করা হয়। আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ওই হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিয়েছে ঘাতক ছোটন।

উল্লেখ্য- ঢুলীপাড়া এলাকায় গত শনিবার মুদি ব্যবসায়ী আবুল কালামের দুই ছেলে মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনি (৬) খুন হয়। জয় ও মনিকে হত্যার অভিযোগে তাদের সৎভাই সফিউলসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গত শনিবার গভীর রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে। মামলার বাদী শিশু দুটির মা রেখা বেগম। ঘটনার পর থেকে ছোটন পলাতক ছিলেন। সে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড ইউনিভার্সিটির বিবিএ’র শেষ বর্ষের শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা