,

 পরিদর্শনে বাপেক্স প্রতিনিধিদল  : নরসিংদীতে গ্যাসের সন্ধান

 

 

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে নলকূপের পাইপ স্থাপনের সময় সম্ভাব্য গ্যাসের সন্ধান পেয়েছেন স্থানীয়রা। খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে বাপেক্সের দুই সদস্যের প্রতিনিধি দল।এর আগে শনিবার সকালে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের চরকারারদি গ্রামের সরকারবাড়িতে নলকূপের পাইপ স্থাপনের সময় গ্যাস বের হতে থাকে। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, তিতাস গ্যাস, ফায়ার সার্ভিস ও প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।
gas1456743913
বাড়ির মালিক শরিফ চৌধুরী জানান, শনিবার দুপুর ১২টার দিকে তার বাড়িতে একটি নলকূপ স্থাপন করতে গেলে ১১৫ ফুট মাটির নিচে যাবার পর হঠাৎ নলকূপের পাইপ ২০ ফুট উপরে উঠে যায়। পরে পাইপে শো শো শব্দ হয়ে গ্যাস বের হতে থাকে। বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে তিনি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।খবর পেয়ে বেলা দুইটার দিকে পলাশ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে নলকূপের আশপাশে ৩০ ফুট এলাকাজুড়ে লাল নিশানা টানিয়ে ঘিরে রাখে। খবর পেয়ে তিতাস গ্যাসের একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

নরসিংদী তিতাস গ্যাসের আঞ্চলিক বিক্রয় কেন্দ্রের কারিগরি শাখার কর্মী মো. আয়ুব আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বড় ধরনের না হলেও ছোটখাট গ্যাসের কূপ এখানে থাকতে পারে। এটি প্রাকৃতিক জ্বালানি গ্যাস। তবে এখানে কি পরিমাণ গ্যাস আছে তা পেট্টোবাংলার বিশেষজ্ঞরা বলতে পারবেন। পরবর্তী করণীয় সরকারি সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।বাপেক্সের প্রতিনিধিরা বলেন, গ্যাসের সন্ধানের ব্যাপারে আরো পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। তবে এখনই কিছু বলা যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা