,

সবার ওপরে আল আমিন

Al-Aminস্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে আল আমিন হোসেনের শুরুটা হলো দুর্দান্ত। শিখর ধাওয়ান তো আল আমিনের বলটা বুঝতেই পারলেন না—পরিষ্কার বোল্ড! মাত্র ৪ রানেই ভারতের উদ্বোধনী জুটি ভেঙে বাংলাদেশের পেসারের উল্লাস দেখে কে! দল ৪৫ রানে হেরে যাওয়ায় ম্যাচ শেষে আল আমিনের হাসিটা অবশ্য অটুট থাকেনি মুখে। ।

যদিও সেদিন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছিলেন, কিন্তু সেটা যেন তাঁর কাছে দীর্ঘশ্বাসের নামান্তর! পরদিন যখন টিম হোটেলে দেখা হলো আল আমিনের সঙ্গে, তাঁর বিষণ্ন মুখটা বলছিল, ‘এই উইকেট লইয়া আমি কী করিব?’

শ্রীলঙ্কার বিপক্ষেও স্বরূপে আল আমিন। আবারও পেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট। এবার অবশ্য বাংলাদেশ দলের পেসারের হাসিটা মিইয়ে যায়নি। আজ সকালে যখন মুঠোফোনে কথা হলো, তাঁর মুখে তখন বিস্তৃত হাসি। ফোনের ওপার থেকে বেশ বোঝা যাচ্ছে আল আমিনের আকর্ণ হাসিটা, ‘আসলে কত উইকেট পেলাম, তা নিয়ে ভাবি না। সামনে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ আছে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাবনায় শুধু এটাই।’

এ পর্যন্ত আল আমিন নিয়েছেন ৭ উইকেট, বাংলাদেশের পক্ষে তো বটেই, এশিয়া কাপের মূল পর্বে খেলা দলগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ। যদিও তালিকায় সবার ওপরে রয়েছেন আরব আমিরাতের মোহাম্মদ নাভিদ, উইকেট ১১টি। ৯ উইকেট নিয়ে এর পর আমিরাত অধিনায়ক আমজাদ জাভেদ। তিনে আছেন আল আমিন। নাভিদ-আমজাদ দুজনই ম্যাচ খেলেছেন তিনটি বেশি।

শুধু এবারের এশিয়া কাপ কেন, টি-টোয়েন্টিতে আল আমিন কতটা ধারাবাহিক আরেকটি পরিসংখ্যানেই প্রমাণ মিলবে। তাঁর টি-টোয়েন্টি অভিষেক ২০১৩ সালের নভেম্বরে, নিউজিল্যান্ডের বিপক্ষে। আল আমিনের অভিষেকের পর বাংলাদেশ যতগুলো টি-টোয়েন্টি খেলেছে, এর মধ্যে সবচেয়ে সফল বোলার তিনি। এই সময়ে ১৬ টি-টোয়েন্টিতে নিয়েছেন ২৭ উইকেট। ১৯ ম্যাচে ২২ উইকেট নিয়ে এর পর আছে সাকিব আল হাসান। ঘরের মাঠে হওয়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ সফল ছিলেন আল আমিন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০ উইকেট ছিল তাঁরই।

এই পরিসংখ্যান তাঁকে আত্মবিশ্বাসী করলেও আল আমিনের কাছে দলে অবদান রাখাটাই বড়, ‘যত টি-টোয়েন্টিতে ম্যাচ খেলব তত আত্মবিশ্বাস বাড়বে। আর আমার কাছে উইকেট নেওয়ার চেয়ে দলে অবদান রাখাটাই গুরুত্বপূর্ণ। সব সময় সেটাই করার চেষ্টা করি।’

ছন্দময় আল আমিনের দেখা যদি সামনের ম্যাচগুলোতেও পাওয়া যায়, বাংলাদেশের জন্য বাধা হওয়ার কথা নয় কোনো দলই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা