,

গোপালগঞ্জে নিজ বাড়ির পাশের বাগান থেকে কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে তপতী বল (১৮) নামে এক কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার দুপুর ১২টার দিকে কৃষ্ণপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে ওই কলেজছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।

 

lash_uddhar

নিহত তপতী ওই গ্রামের জগদীশ বলের মেয়ে ও শহরের লাল মিয়া সিটি কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্রী।বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, শনিবার গভীর রাতে যে কোনো সময় তপতী ঘর থেকে বের হন। সকালে তাকে নিজ ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়।

 

 

পরে নিজ বাড়ির পাশের একটি বাগানে তপতীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিকেল ৩টার দিকে লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।তিনি আরো জানান, নিহতের গলায় ফাঁসের চিহ্ন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা