,

রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানার সন্ধান

dHAKA1456650978নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান থানার দলিয়া পাড়ার একটি বাসায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে সেখানে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযানে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই সময় কাউকে আটক করা যায়নি।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।

গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মহানগর দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন, মোহাম্মদপুর থানায় কয়েকদিন আগে একটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গিয়েছিল, তার সঙ্গে এই আস্তানাটির মিল রয়েছে। তারও আগে বাড্ডা থেকে গ্রেফতারকৃত দুই জঙ্গির তথ্য মতে দক্ষিণখানের দলিয়া পাড়ার ২৪২ নম্বর বাড়ির ছয় তলা ভবনের চতুর্ত তলায় এই আস্তানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে অভিযান চালিয়ে দুটি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অত্যন্ত গোপনীয়ভাবে গতকাল মধ্যরাত থেকে আজ বিকেল ৩টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা