,

আবারো বিতর্কের জন্ম দিলেন রমিজ (ভিডিও)

Shahid-Afridi-Rameez-Raja-P20160228073146স্পোর্টস ডেস্ক : বিতর্কিত মন্তব্য করে সব সময় সংবাদের শিরোনাম হতে পছন্দ করেন। তার বেশিরভাগ বিতর্কিত মন্তব্য যদিও বাংলাদেশ সম্পর্কিত। স্পষ্ট করে বলতে গেলে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটার সম্পর্কিত। বিতর্কিত এই ধারাভাষ্যকার রমিজ রাজা শুক্রবার এশিয়া কাপ উপলক্ষ্যে বাংলাদেশে এসেছেন।

আবারো পুরস্কার বিতরণীর মঞ্চে উর্দুতে কথা বলে বিতর্কের জন্ম দিলেন পাকিস্তানি এই ধারাভাষ্যকার। ভারত-পাকিস্তান ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইংরেজি জানা সত্ত্বেও শহীদ আফ্রিদির সাথে উর্দুতে কথা বলেন তিনি। যদিও টসের সময় এই রমিজ রাজাই আফ্রিদির সাথে ইংরেজিতে কথা বলেছিলেন।

স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক ম্যাচে যারা ইংরেজি জানেন তারা ইংরেজিতেই কথা বলেন। আর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ইংরেজি জানা সত্ত্বেও শহীদ আফ্রিদির সাথে তিনি কেন উর্দুতে কথা বললেন তা নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

এর আগে পিএসএলে পেশোয়ারের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে হার না মানা ৫৫ রানের ইনিংস খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন তামিম। তামিম পুরস্কার নিতে আসলে বিতর্কিত রমিজ বলেন, ‘আমি তো বাংলায় কথাই বলতে পারি না, ইংরেজি কি চলবে? নাকি…? এই নাকি দিয়ে হয়তো উর্দুতে আলাপ চলবে কি-না সেটি জানতে চেয়েছেন রমিজ। রমিজের এমন কাণ্ডে ‘বিব্রতকর’ পরিস্থিতিতে পড়েন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম। পরে অবশ্য ইংরেজিতে অবলীলায় প্রশ্নের উত্তর দেন এই টাইগার ওপেনার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা