,

একই ছাতার নিচে দীপিকা-প্রিয়াঙ্কা!

82e7322a73bab942097fc040f21ae4f3-deepika-priyankaবিনোদন ডেস্ক : হলিউডে যেন পাল্লা দিয়েই চলছে ছবি দুটির কাজ। দীপিকা-ভিন ডিজেলের ‘এক্স এক্স এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ আর প্রিয়াঙ্কা-জনসনের ‘বেওয়াচ’। মজার বিষয় হলো, দীপিকা-ভিন ডিজেল ও প্রিয়াঙ্কা-জনসনের এই দুটি ছবি একই প্রোডাকশন হাউসের ব্যানারেই বাজারে আসছে। ছবি দুটি মুক্তি দিচ্ছে প্যারামাউন্ট পিকচার্স।

দীপিকা অভিনীত ছবিটির মুক্তির দিন ঠিক হয়েছে আগামী বছরের ২০ জানুয়ারি। আর সম্প্রতি জানা গেছে, প্রিয়াঙ্কার ‘বেওয়াচ’ ছবির মুক্তির দিনটি ঠিক করা হয়েছে আগামী বছরের ১৯ মে।
‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার ‘বেওয়াচ’ ছবির মাধ্যমেই হলিউডে অভিষেক হচ্ছে। ‘বেওয়াচ’ সিরিজের কাহিনি অবলম্বনে নতুন ছবি ‘বেওয়াচ’-এ ‘দ্য রক’খ্যাত জনপ্রিয় অভিনেতা ডোয়েন জনসনের বিপরীতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
এক সময়ের তুমুল জনপ্রিয় টিভি সিরিজ ছিল ‘বেওয়াচ’। এই সিরিজের কাহিনি থেকেই প্রিয়াঙ্কা-জনসন অভিনীত নতুন ‘বেওয়াচ’ ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে। এ ছবিতে আরও অভিনয় করছেন জ্যাক অ্যাফ্রন ও অ্যালেকজান্ড্রা ড্যাড্ডারিও। এর মধ্যেই সহ-অভিনেতাদের নিয়ে অভিনয়ের কাজ শুরু করে দিয়েছেন ‘দ্য রক’ জনসন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা