,

আজ টাইগারদের ব্যাটিং লাইনে পরিবর্তন আসবে?

3স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনেক প্রশ্ন জমা হচ্ছে বাংলাদেশ শিবিরে। ব্যাটসম্যানদের ব্যর্থতা বেশ ভালোভাবেই চোখে আঙুল দিচ্ছে। লঙ্কানদের আগ্রাসী বোলিং আক্রমণ স্বাগতিকরা কীভাবে সামলায় সেটাই দেখার বিষয়।
ব্যাটিং লাইনআপে আজ পরিবর্তন আনার কথা বলছেন নীতি-নির্ধারকদের একাংশ। সে কথা কোচ-অধিনায়কেও জানানো হয়েছে। তবে সূত্র বলছে, হাথুরুসিংহে-মাশরাফি অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার কথা বলছেন। পরিবর্তন হবে কী না, সেটা ম্যাচের আগে বলা সম্ভব নয়।
সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে দুই দল। পেসারদের নিয়ে অতটা চিন্তা নেই। আল-আমিন, মুস্তাফিজ, মাশরাফি, তাসকিন বেশ ভালোই করছেন।
বাংলাদেশ প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও আমিরাতকে হারিয়ে টুর্নামেন্টের আশা বাঁচিয়ে রাখে। পরবর্তী রাউন্ডে যেতে হলে আজ জিততেই হবে।
এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক মালিঙ্গার হাঁটুর ইনজুরি নিয়ে দলটিতে কিছুটা অস্বস্তি রয়েছে। লঙ্কান দলের পক্ষ থেকে বলা হয়েছে, হয়তো মালিঙ্গা খেলবেন। লঙ্কানরাও প্রথম ম্যাচে আমিরাতকে হারায়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে