,

ভারতে ১০ কোটির বেশি পুরুষ ধূমপায়ী

photo-1456636035ডেস্ক রিপোর্ট : ভারতে যেকোনো সময়ের চেয়ে পুরুষ ধূমপায়ীর সংখ্যা বেড়েছে। দেশটিতে গত বছর পুরুষ ধূমপায়ী ছিলেন ১০ কোটি ৮০ লাখ।

চিকিৎসাবিষয়ক সাময়িকী বিএমজে গ্লোবাল হেলথ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ভারতে ১৯৯৮ সালে পুরুষ ধূমপায়ীর সংখ্যা ছিল সাত কোটি ৯০ লাখ। ২০১৫ সাল পর্যন্ত ১৭ বছরে ধূমপায়ী বেড়েছে দুই কোটি ৯০ লাখ।

প্রতিবেদনে বলা হয়, নারী ধূমপায়ীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়েনি। বর্তমানে দেশটিতে নারী ধূমপায়ী আছেন এক কোটি ১০ লাখ।

প্রাপ্তবয়স্ক ধূমপায়ীর সংখ্যার দিক থেকে চীনের পরের অবস্থানে আছে ভারত। চীনে ৩০ কোটি ধূমপায়ী আছেন। তাঁদের প্রতি চারজনে একজন ধোঁয়াবিহীন তামাক (চুইংগামসদৃশ) সেবন করেন।

বিএমজে গ্লোবাল হেলথের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভারতে তামাক নিয়ন্ত্রণে নেওয়া ব্যবস্থাগুলো তেমন কাজে আসেনি। দেশটিতে প্রকাশ্যে ধূমপান নিষেধাজ্ঞা আছে। অথচ ১৫ থেকে ৬৯ বছর বয়সী ধূমপায়ীদের সংখ্যা তেমন কমেনি।

গবেষণায় দেখা যায়, ভারতে প্রাপ্তবয়স্কদের মধ্যে ছয় কোটি ১০ লাখ লোক সিগারেট সেবন করেন। আর ছয় কোটি ৯০ লাখ লোক বিড়ি সেবন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে