,

দেশে ফিরেছে সাকিবের রাজকন্যা

Shakib20151110040320স্পোর্টস ডেস্ক : জন্মের চারমাস ১৮ দিনের মাথায় প্রথমবারের মতো বাংলাদেশে আসলো সাকিবের রাজকন্যা আলাইনা হাসান অব্রি। বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে মায়ের সাথে বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দিয়ে শনিবার ঢাকা পৌঁছান সাকিব কন্যা। মা উম্মে আহমেদ শিশির সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের ফেরার তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের নয় নভেম্বর যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের কোলজুড়ে আসে তাদের প্রথম সন্তান। তারপর থেকেই বাংলাদেশ-যুক্তরাস্ট্র ভ্রমণের উপর রয়েছেন সাকিব। মাঝে দুবাইয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করে সেখান থেকে দেশে ফিরে এশিয়া কাপ খেলছেন সাকিব।

এই সময়টা স্বামীর থেকে দূরেই ছিলেন শিশির। তবে সেই অপেক্ষার প্রহরটা খুব বেশি দীর্ঘ হল না। এর মাঝেই সন্তানকে নিয়ে চলে এলেন ঢাকায়। ঢাকায় এসে শিশির জানিয়েও দিলেন যে, স্বামীর পাশে থাকার চেয়ে আনন্দদায়ক আর কিছু হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিশির লিখেছেন, ‘আমার স্বামী, পৃথিবীর সবচেয়ে শক্ত মানুষ, যে সব সময় দৃঢ় থাকে, তার পাশে থাকাই হল আনন্দ।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা