,

মানসিক চাপ কমাবেন কীভাবে?

photo-1456551944লাইফস্টাইল ডেস্ক : মানসিক চাপ দিন দিন বেড়েই চলছে। অর্থনৈতিক দুরবস্থা, সংসারে অশান্তি, সম্পর্কের টানাপড়েন—এসব কারণে মানসিক চাপ তৈরি হওয়ার কারণের তো অভাব নেই। মানসিক চাপ থেকে মাথাব্যথা, পেশিব্যথা, বুকব্যথা, অবসন্নতা, প্রস্রাবে সমস্যা, ঘুমের অসুবিধা হয়।

এ ছাড়া মানসিক চাপ বাড়লে উচ্চ রক্তচাপ, ওজনাধিক্য, হৃদরোগের সমস্যা, উদ্বেগ, বিষণ্ণতা ইত্যাদি সমস্যা তৈরি করতে পারে। তাই চাপের মধ্যেও মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকা জরুরি।

স্বাস্থ্যকর খাবার খাওয়া, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, ধ্যান ইত্যাদি মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া মানসিক চাপ কমাতে কিছু শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামও ভালো ফল দেয়।

স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট টপ টেন হোম রেমিডি জানিয়েছে মানসিক চাপ কমানোর কয়েকটি পদ্ধতির কথা।

ধীর ও গভীর শ্বাস

ধীর ও গভীরভাবে শ্বাস নেওয়া চাপযুক্ত সময়ে খুব কার্যকর। গভীরভাবে শ্বাস নিলে শরীরে অনেক অক্সিজেন প্রবেশ করে। এটি শরীর ও মনে ভালো প্রভাব ফেলে। এমনকি প্রতিদিন ১৫ থেকে ৩০ মিনিট গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম মানসিক চাপ প্রতিরোধেও সাহায্য করে। এটি চিন্তাশক্তিকে পরিষ্কার করে।

যখন আপনি চাপের মধ্যে থাকবেন, চুপচাপ আরামদায়ক জায়গায় শুয়ে বা বসে পড়ুন।
চোখ বন্ধ করুন। এক থেকে পাঁচ পর্যন্ত গুনতে গুনতে নাক দিয়ে গভীরভাবে দম নিন।
পাঁচ পর্যন্ত গণনা শেষে দম বন্ধ করুন, কিছুক্ষণ দম আটকে রাখুন। আবার পাঁচ পর্যন্ত গুনতে গুনতে দম ছাড়ুন।
পুরোপুরি শিথিল বোধ করতে পাঁচ থেকে ছয়বার এটি করতে পারেন।
ম্যাসাজ

এ ছাড়া ম্যাসাজেও কিন্তু মানসিক চাপ অনেকটা কমাতে সাহায্য করে। পা, হাত, পিঠ, মাথায় হালকা গরম তেলের ম্যাসাজ শরীরের বিভিন্ন পেশিকে শিথিল করবে, রক্ত চলাচল বাড়াবে।

পছন্দমতো তেল নিয়ে একে হালকা গরম করুন। ম্যাসাজের জন্য আলাদা তেলও কিনতে পারেন, আবার ঘরে থাকা সরিষা, নারকেল বা অলিভ অয়েলেও দিব্যি কাজ চলবে।
তেল কপাল, ঘাড়, পিঠ, কাঁধ, পা ও বুকে মাখুন।
এর পর হালকা গরম পানি দিয়ে গোসল করুন।
প্রতিদিন এভাবে শরীরে ম্যাসাজ করা মানসিক চাপ কমাতে কাজে দেবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলের ৪ বছরের কারাদণ্ড

সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত চায় জামায়াত

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৮

প্রতিটি স্তরে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী