,

কাউন্সিলের পর আন্দোলনে নামতে চায় বিএনপি : হাফিজ

2bcd6c8c029fa284e8fb8876cd630ac7-Hafizনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ বলেছেন, কাউন্সিলের পর বিএনপি আবার সরকারকে হটানোর আন্দোলনে নামতে চায়।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় হাফিজ এই কথা বলেন। জিয়া নাগরিক ফোরাম নামের একটি সংগঠন ‘গণতন্ত্র ও স্বাধীন বিচার ব্যবস্থা’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
আগামী ১৯ মার্চ দলের কেন্দ্রীয় কাউন্সিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। দলের নেতারা অভিযোগ করছেন, সরকার তাদের কাউন্সিল করার জায়গা দিচ্ছে না। একই অভিযোগ করে হাফিজ বলেন, এ অবস্থা উত্তরণে রাজপথে আন্দোলন করে সরকারকে বিদায় করতে হবে। অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, বিএনপির আন্দোলন করার শক্তি নাই। কাউন্সিলের পর বিএনপি মাঠে নামতে চায় দেশের স্বার্থে, মানুষের স্বার্থে।

হাফিজ বলেন, আসন্ন কাউন্সিলে দলের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আসবে বলে তাঁরা আশা করছেন। এবার কিছু উপকমিটি করা হবে। ত্যাগী সব নেতাকে মূল্যায়ন করা হবে।

ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বিএনপির ১১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বা মনোনয়ন বাতিল করে দেওয়া হয়েছে।

হাফিজ বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র না থাকলে বিচার বিভাগের স্বাধীনতাও থাকে না। বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কিছু বলাও মুশকিল। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বক্তব্য দিয়ে দিনের পর দিন হাজিরা দিতে হচ্ছে ব্যাখ্যা দিতে। বর্তমান প্রধান বিচারপতি কিছু প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন—এমন মন্তব্য করে হাফিজ অভিযোগ করেন, বিচারক নিয়োগে কোনো নীতিমালা নেই। প্রায়ই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা