রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিকে বিদায়ের ইঙ্গিত মাশরাফির

mashrafi20160227090236ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই একের পর এক সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশ দলে। বাংলাদেশের সাফল্যের মূলে রয়েছে ড্রেসিংরূমের একতা। আর দলটাকে যেন একটি পরিবার হিসেবেই গড়ে তুলেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে এবার দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫১ রানের জয়ের পরে পুরস্কার বিতরণী মঞ্চে এমনটাই জানান মাশরাফি।নিজের ক্যারিয়ার মাশরাফি বলেন, `আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু আর যতোদিনই খেলি না কেনো নিজের সেরাটাই দিয়ে যেতে চাই।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাশরাফি আর জানান, বাংলাদেশ দলের পেস আক্রমণ আগের থেকে যেকোন সময়ের চেয়ে শক্তিশালী। মূল দলের বাইরে আরও দু-তিনজন ভালো পেসার রয়েছে আমাদের। ফলে, আগামী দশ বছর পেস বোলিং নিয়ে চিন্তা না করলেও চলবে বলে জানান নড়াইল এক্সপ্রেস।

কেউ বাংলাদেশ ক্রিকেট দলের নাম জানে কিন্তু মাশরাফির নাম জানে না এটা কল্পনা করা যায় না। ২০০১ সালে বাংলাদেশ `এ` দলের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেই তৎকালীন জাতীয় দলের কোচের নজর কাড়েন এবং জাতীয় দলের জার্সি গায়ে জড়ান। সেই থেকে আর কখনো ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি তার এই ৩১ বছরের জীবনের দীর্ঘ ১৫ বছরের ক্রিকেট জীবনে বাংলাদেশ দলকে অনেক কিছু দিয়েছেন। একের পর এক ইনজুরি হয়তো তার ক্যারিয়ারকে দীর্ঘায়িত ও সাফল্যমণ্ডিত করার পথে বাধা দিয়েছে কিন্তু তার প্রতিভার পথে মাথা তুলে দাঁড়াতেই পারেনি। প্রতিবার ইনজুরিকে কাঁচকলা দেখিয়ে তিনি ফিরে এসেছেন উজ্জীবিত হয়ে, নতুন রুপে, আরো ভয়ংকর এবং বিধ্বংসী হয়ে।

jagonews24.com

এ জাতীয় আরও খবর

জমির উদ্দিনের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিনের শোক

প্রথমবার বরিশাল সফরে প্রধানমন্ত্রী, দক্ষিণাঞ্চলে উৎসবের আমেজ

সোমবারও ঢাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভোগান্তি

জমির উদ্দিনের জানাজা বিকেলে, সংসদ চত্বরে হবে দাফন

বৃষ্টিতে আবারও ডুবল ঢাকা, জলাবদ্ধতায় চরম ভোগান্তি

বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী, পথে পথে ভোগান্তি

চট্টগ্রামে ভারী বর্ষণে সড়কে হাঁটুপানি, দুর্ভোগে নগরবাসী

প্রাথমিক বৃত্তিতে পুরস্কৃত ৭৯ হাজার শিক্ষার্থী, ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫

নিষ্প্রভ খেলেও সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রথমবার সেমিফাইনালে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল

হরমুজ প্রণালি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা আইআরজিসির

সুপার টাইফুনের আঘাতের অপেক্ষায় চীন