রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে গাছে গাছে আমের মুকুল ॥ ছড়িয়ে পড়ছে মৌ মৌ গন্ধ

Nasirnagar (Mi)Pictureআকতার হোসেন ভুইয়া : ঋতুরাজ বসন্তের শুরুতেই গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে ঘ্রাণ। বাতাসে মিশে সৃষ্টি করছে মৌ মৌ গন্ধ। বাংলার ঋতু পরিক্রমায় ফাল্গুন ও চৈত্র মাস বসন্তকাল। প্রকৃতি যেন বসন্তের নতুন সাজে সেজেছে। মনোমুগ্ধকর এক নৈসর্গিক অপরূপ মনোলোভা রূপবৈচিত্র্য। যা দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। বিশেষ করে আম গাছের ডালে ডালে মুকুলে ছেয়ে গেছে। মধুলোভী ভ্রমর সারাক্ষণ গুনগুন রবে মাতিয়ে রেখেছে আম্রকানন। ফাগুনের মৃদু হাওয়ায় যেন আম্র মুকুলের ছড়াগুলি দোলা দিচ্ছে। রং পিয়াসী পাখিরা নাচানাচি করছে। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “ফাল্গুনে বিকশিত পুষ্পিত ফুল, ডালে ডালে পুঞ্জিত আম্র মুকুল”। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন গ্রামে ছোট বড় সব আম গাছে মুকুলে মুকুলে ভরে গেছে। এ যেন হলুদ আর সবুজের মহামিলন। তবে আমের ফলন নির্ভর করছে প্রাকৃতিক দূর্যোগের ওপর। আবহাওয়া অনূকুলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বসন্তে শিমূল-পলাশ তেমন না ফুটলেও আমের মুকুলে প্রকৃতি যেন ফুলডোরে বেঁধেছে।

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের