,

মার্চে ঢাকায় আসছেন মাহমুদ আব্বাস

Mahmud-Abbasডেস্ক রিপোর্ট : দুই দিনের দ্বিপক্ষীয় সফরে আগামী মার্চের মাঝামাঝি বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সফরে বাংলাদেশ ও ফিলিস্তিনির পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও আঞ্চলিক ইস্যুতেও আলোচনা হবে।
কূটনৈতিক সূত্রগুলো জানায়, ঢাকায় দেশটির দূতাবাস বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে আলোচনা করছে। আগামী মাসের ৭ থেকে ১৫ তারিখের মধ্যে সফরের দিনক্ষণ নিয়ে কথা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মাহমুদ আব্বাসের সফরসূচি চূড়ান্ত হয়নি। তবে এ সফরে তার সঙ্গে একটি বড় প্রতিনিধি দল থাকছে। জানা গেছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন।
উল্লেখ্য, মাহমুদ আব্বাস গত ১৪ ফেব্রুয়ারি বিশেষ বিমানযোগে জর্ডান থেকে জাপান যাওয়ার পথে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেছিলেন। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও সুসম্পর্কের নিদর্শন হিসেবে ওই যাত্রাবিরতি করেন তিনি।
সে সময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ফিলিস্তিনের প্রেসিডেন্টকে বিমানবন্দরে স্বাগত জানান এবং তার সঙ্গে বৈঠক করেন। ফিলিস্তিনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য মাহমুদ আব্বাস বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছিলেন। প্রসঙ্গত, ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ, ওআইসি, ন্যামসহ আন্তর্জাতিক ফোরামে সরব ভূমিকা রেখে চলেছেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড