,

পুকুর থেকে লাশ উদ্ধার

 

 

নিজস্ব প্রতিবেদক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামন্দী বাজারের একটি সরকারি পুকুর থেকে শুকুর আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা। নিহত শুকুর আলী বামন্দী-নিশিপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। তিনি বামন্দী ইউনিয়ন যুবলীগের প্রাক্তন প্রচার সম্পাদক ছিলেন। শুকুর আলীর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানায় পুলিশ।

 

las uddar_84821

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে স্থানীয় কয়েকজন মুসল্লি বামন্দী গো হাট সংলগ্ন সরকারি পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে শুকুরের লাশ দেখতে পান। পরে তারা লাশ টেনে উপরে তোলেন।

 

 

নিহত শুকুরের পরিবার থেকে জানা গেছে, গতরাত ৯টার দিকে তিনি বাড়ি থেকে বামন্দী বাজারে যান এবং রাতে ফিরে আসেননি। পূর্ব শত্রুতার জেরে শুকুরকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা পরিবারের। তবে পুকুরে পড়ে মারা গেছেন নাকি হত্যা করে তার লাশ পানিতে ফেলা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্ত ও লাশের ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে বলে জানিয়েছেন গাংনী থানার ইন্সপেক্টর (ওসি-তদন্ত) মোক্তার হোসেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা