,

‘চাকরিতে ৩৫ চাই’ দাবিতে শাহবাগে অবস্থান, আটক ১২

shahbag_103597_0নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে চাকরিপ্রার্থীরা।

আজ শুক্রবার এই দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান গ্রহণ করে। বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে বেলা ৩টায় এই কর্মসূচি শুরু হয়। বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর অংশগ্রহণে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তি ‍মুখে পড়েন যাত্রীরা।এক পর্যায়ে পুলিশ তাদের তাড়িয়ে দিতে শক্তি প্রয়োগ করে।গ্রেপ্তার করা হয় অন্তত ১২ জনকে।

এর আগে কর্মসূচিতে অংশ নেযা কয়েকজন চাকরিপ্রার্থী ঢাকাটাইমসকে বলেন, তাঁরা যৌক্তিক দাবিতে আন্দোলন করছেন। গড় আয়ু যখন ৪৫ বছর ছিল, তখন চাকরিতে প্রবেশের বয়স ছিল ২৭। গড় আয়ু যখন ৫০ ছাড়াল, তখন প্রবেশের বয়স ৩০ করা হলো। এখন গড় আয়ু প্রায় ৭১। এ ছাড়া সেশনজটসহ বিভিন্ন কারণে নির্ধারিত সময়ে শিক্ষার্থীরা পাস করেও বের হতে পারেন না। অবসরের বয়সও দুই বছর বাড়ানো হয়েছে। বিদেশের কোনো কোনো দেশেও চাকরির প্রবেশের বয়স বেশি। এসব বিবেচনায় চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো উচিত। এই দাবিতে তাঁরা গত প্রায় তিন বছর ধরে আন্দোলন করে আসছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে