,

বিএসএফের ছোড়া গুলিতে আহত দুই বাংলাদেশির চার দিনেও সন্ধান মেলেনি

 

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের ছোড়া গুলিতে আহত দুই বাংলাদেশির চার দিনেও সন্ধান মেলেনি। এ ঘটনায় নিখোঁজদের পরিবারে চলছে কান্নার রোল আর নেমেছে এসেছে শোকের ছায়া।

 

w6omtbiu1456463619

গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সরকারপাড়া চর সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছুড়লে মামুন (৩০) ও আলিমের (৪৫) কোমর ও পায়ে গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন। তাদের পরিবারের সদস্যদের দাবি বিএসএফের গুলিতে দুইজন নিহত হলে বিএসএফ তাদের লাশ গুম করে থাকতে পারে।

 

এ ঘটনায় মঙ্গলবার বেলা ১১টার দিকে ১৫৭/৩(এস) সীমান্ত পিলারের সন্নিকটে নোম্যান্স ল্যান্ডে বিবিজি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হলে বিএসএফের গুলিতে আহত দুই বাংলাদেশির নিখোঁজ হওয়ার বিষয়টি বিএসএফ অস্বীকার করে।

 

তবে নিখোঁজ মামুনের ছোট ভাই শিপন (২৮) জানিয়েছেন, বিএসএফ এলোপাতাড়ি গুলি ছুড়লে তার ভাই মামুন ও প্রতিবেশী আলিম গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মামুনকে ঘাড়ে করে নিয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে মাঠে ফেলে পালিয়ে আসেন শিপন। পরে মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে রক্ত পড়ে থাকতে দেখলেও সেখানে তার ভাইয়ের লাশ বা গুলিবিদ্ধ দু’জনের কাউকে পাওয়া যায়নি।নিখোঁজ মামুন ডাংয়েরপাড়া গ্রামের মো. আলীর ছেলে এবং আলীম একই গ্রামের মৃত কামু ফকিরের ছেলে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ