,

রাজধানীর উত্তরায় গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গ্যাসপাইপ বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এক কিশোর মারা গেছে।
ওই বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে সাইনীল বিন নেওয়াজ (১৪) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

fqp1h2ev1456488518

এর আগে শুক্রবার সকাল ৭টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন- ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৪৫), তার স্ত্রী সুমাইয়া খানম (৩৫), তাদের সন্তান সাইনীল (১৪), জারিফ (৯) এবং জারান (১৪ মাস)।

 

শাহনেওয়াজের প্রতিবেশী মনিরুজ্জামান জানান, সকালে নাস্তা তৈরির জন্য রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

 

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন সকালে জানিয়েছিলেন, আগুনে শাহনেওয়াজ, সুমাইয়া এবং সাইনীলের শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জারিফ ও জারানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ