,

অমিতাভের প্রেমে বিদ্যা!

9বিনোদন ডেস্ক : পা’ ছবিতে বিগ বি অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান। চরিত্রটি করে ব্যাপক আলোচনায় চলে এসেছিলেন এ অভিনেত্রী। এমনকি অমিতাভও তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন। এদিকে এ ছবির পর আবারও একটি ছবিতে একসঙ্গে দেখা যাবে অমিতাভ ও বিদ্যাকে।

সুজয় ঘোষ পরিচালিত ‘টিই৩এন’ ছবিতে একসঙ্গে কাজ করছেন এ দুই তারকা। এ ছবির বেশির ভাগ দৃশ্যের শুটিং হয়েছে কলকাতায়। তবে এ ছবিটি করতে গিয়ে বিগ বি’র প্রেমেই পড়ে গেছেন বিদ্যা। সব সময়ই এ অভিনেতার বড় ভক্ত ছিলেন তিনি।

এ ছবিতে অমিতাভের অভিনয় খুব কাছ থেকে দেখেই অভিভূত বিদ্যা। এখানেই শেষ নয়, সমপ্রতি এ ছবি নিয়ে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে অমিতাভের সঙ্গে রোমান্স করার বাসনার কথা জানিয়েছেন বিদ্যা। আর এ বক্তব্যের মাধ্যমে নতুন করে আলোচনায় চলে এসেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গুণী অভিনেত্রী।

এ সাক্ষাৎকারে বিদ্যা বালান বলেন, আগে থেকেই আমি বিগ বির ভক্ত। তার আরও ভক্ত বনে যাই ‘পা’ ছবিতে একসঙ্গে কাজ করে। এমনকি ছবির সময় তার অভিনয় দেখে নিজের চোখের পানিও চলে এসেছিল অজান্তেই। কিভাবে এত ভালো অভিনয় করা সম্ভব!

এবার ‘টিই৩এন’ ছবিতে কাজ করছি তার সঙ্গে। এখানে অমিতাভ জি’র ব্যক্তিত্ব খুব কাছ থেকে দেখে আমি শিহরিত। বলতে পারেন আমি তার প্রেমেই পড়ে গেছি। এখন একটাই সাধ। তার সঙ্গে রোমান্সের। বাস্তব জীবনে তো সেটা সম্ভব না। তাই আশা করবো সামনে পর্দায় অন্তত যেন তার সঙ্গে রোমান্স করতে পারি। এটা আমার স্বপ্ন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা