,

পঞ্চগড়ে পুরোহিত হত্যার ‘হোতা’সহ ৩ জন গ্রেফতার

2016_02_26_13_35_14_UgnomEJ6T5b1Et7x0iNZWNn9PlKoX9_800xautoনিজস্ব প্রতিবেদক : পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্তগৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যার ঘটনায় মূলহোতা চিহ্নিত হয়েছে বলে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।

শুক্রবার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানায় সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় হুমায়ুন কবির পুরোহিত হত্যায় আরও ৩ জনকে গ্রেফতারের দাবি করেন।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১টি বাইসাইকেল, ২টি পিস্তল, ৩টি ম্যাগাজিন, একটি গ্রেনেড, ২টি ককটেল, ৫ রাউন্ড গুলি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়েছে।

তবে তদন্তের স্বার্থে কখন, কোথা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে, তা জানাতে রাজি হননি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এ প্রশ্নের জবাবে ডিআইজি হুমায়ূন কবির বলেন, ‘আইনশৃংখলার অবনতি ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্যই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ইতিমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছি, হত্যাকাণ্ডের মূলহোতাকেও আমরা চিহ্নিত করতে সক্ষম হয়েছি।’

তিনি জানান, নতুন করে গ্রেফতার ৩ জন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়ার দ্বিতীয় সেতুর পাশে শ্রী শ্রী সন্তগৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এ সময় গোপাল চন্দ্র রায় নামের এক পূজারি গুলিবিদ্ধ হন। নির্মল চন্দ্র ওরফে নিতাই চন্দ্র ও গোপালের মা চিরতা রানী আহত হন।

এ ঘটনায় আগে দুই জেএমবি ও ছাত্রশিবিরের এক সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা