বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিপজ্জনক ক্ষমতা দখলের চেষ্টায় এফবিআই

1456462963আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ১৪ জন নিহতের ঘটনায় বন্দুকধারী সেই ব্যক্তির ব্যবহৃত আইফোনের লক খুলে না দেয়ার অবস্থানেই রয়েছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। অ্যাপলের সাহায্য চেয়ে আদালতে আবেদন করেছিল দেশটির তদন্ত সংস্থা এফবিআই। এখন সেই আবেদনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলো অ্যাপলও।
আদালতে আবেদনে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, এফবিআই বিপজ্জনক এক ক্ষমতা হস্তগত করতে চাইছে। তারা আরো বলেন, এফবিআই যদি এই ধরণের চেষ্টা করে, তাহলে সেটা হবে সংবিধান বিরোধী কাজ।
অবশ্য অ্যাপলের বিপরীতমুখী অবস্থানের মুখে এফবিআই-এর পরিচালক জেমস কোমেই বলেন, আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান সম্ভব।
কিন্তু এফবিআইয়ের এসব বক্তব্যের কড়া সমালোচনা করেছে অ্যাপল। এই সমোলোচনার জবাবে এফবিআই এবং হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা শুধুমাত্র একটি ফোনের লক খুলে দেয়ার জন্য আবেদন করেছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট জানিয়েছে, সার্চ ওয়ারেন্ট কার্যকর করার জন্য অ্যাপল যেন এফবিআইকে সাহায্য করে সেই মর্মেই আবেদন করা হয়েছে।
গত ডিসেম্বরে বন্দুকধারী সৈয়দ রেজওয়ান ফারুক ও তার স্ত্রী তাসফিন মালিকের গুলিতে সান বার্নাদিনোয় ১৪ জন নিহত হয়।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান