,

সন্ত্রাসী হামলার আশঙ্কা : বাংলাদেশ ভ্রমণে ফের যুক্তরাষ্ট্রের সতর্কতা

ban-usaবাংলাদেশে সম্ভাব্য সন্ত্রাসী হামলার আশঙ্কায় এ দেশে অবস্থানরত মার্কিন নাগরিক ও ভ্রমণে আসাদের আবারও সতর্ক থাকতে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটন থেকে পররাষ্ট্র দপ্তর এ সতর্কতা জারি করে। বিষয়টি গতরাতে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটেও পরে প্রকাশ করা হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ইউএস পাসপোর্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্র্যাভেল বিভাগের সতর্কবার্তায় বলা হয়েছে, বাংলাদেশে বিদেশি নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হতে পারে, জনসমাগমপূর্ণ জায়গায় এই হামলার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ১১ নভেম্বর বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দেয় যুক্তরাষ্ট্র। সেই সতর্কতা আগামী ১ মে পর্যন্ত বহাল থাকার কথা তখনই জানানো হয়েছিল। এর মধ্যেই বৃহস্পতিবার আবারও বাংলাদেশ ভ্রমণ ও বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের চলাচলের ওপর সতর্কতা জারি করা হল।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা