,

উত্তরায় গ্যাসপাইপ বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় গ্যাসপাইপ বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার সকাল ৭টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৮ নম্বর বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

dhaka_medical_college1456458362

দগ্ধ ব্যক্তিরা হলেন-ওই পরিবারের কর্তা মো. শাহনেওয়াজ (৪৫), তার স্ত্রী সুমাইয়া খানম (৩৫), তাদের সন্তান সাইনীল (১৪) , জারিফ (৯) এবং জারান (১৪ মাস)। শাহনেওয়াজের প্রতিবেশী মনিরুজ্জামান জানান, সকালে নাস্তা তৈরির জন্য রান্না ঘরে চুলা জ্বালাতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, আগুনে শাহনেওয়াজ, সুমাইয়া এবং সাইনীলের শরীরের ৯৫ শতাংশ শরীর দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জারিফ ও জারানের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা