,

পাবনায় রাজাপুরে দুর্বৃত্তদের গুলিতে আ.লীগ নেতা আব্দুল আলীম আহত

পাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার রাজাপুরে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল আলীম (৪২) নামের এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল আলীম সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

 

Pabna_Map1456413774

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাবনা শহর থেকে নিজ গ্রামে ফিরছিলেন আব্দুল আলীম। শহর ছেড়ে রাজাপুর নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আলীমের চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

 

ওসি আব্দুল্লাহ আল হাসান আরও বলেন, এই মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এলাকায় আধিপত্য বিস্তার কিংবা পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। কেউ অভিযোগ দেয়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে