,

গৃহবধূর আত্মহত্যা

 

নিজস্ব প্রতিবেদক : হিলিতে পারিবারিক কলহের জেরে মাকসুদা বেগম (২০) নামের এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার হিলি রেলস্টেশন এলাকার পল্লব হোসেনের স্ত্রী।

 

attohotta

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি এক সপ্তাহ পূর্বে ওই গৃহবধূর শিশুসন্তান মাহি ইসলাম (৪) সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মাঝে কলহ চলছিল। এরই এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে পরিবারের সবার অগোচরে তার শয়ন কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়। পরিবারের লোকজন টের পেয়ে দরজা ভেঙে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন মৃতদেহ বাসায় নিয়ে আসে।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোকলেছুর রহমান রাইজিংবিডিকে জানান, এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে