বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রুপার থালায় রাণীর কুকুরের রাজভোগ

queen20160225123604আন্তর্জাতিক ডেস্ক : অগাধ সম্পত্তি হলে মানুষের নাকি কোনো আহ্লাদের শেষ থাকে না। যার বাস্তব উদাহরণ ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। রাণীর খেয়ালখুশির নানা বিবরণ হরহামেশাই শোনা যায় ইংল্যান্ডে। তবে সম্প্রতি এমন এক তথ্য সামনে এসেছে যা শুনে অনেকেরই চক্ষু চড়কগাছ।

এলিজাবেথের প্রিয় পোষ্য কুকুর। তার পোষা কুকুরদের খুবই আদর যত্নে রাখেন তিনি। তাদের দেখভাল, আদর-যত্নে কোনও কমতি মেনে নেন না রাণী।

রাজপরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এমন এক পশু মনোবিদ এবং বিহেভেরিয়াল থেরাপিস্ট ডা. মাগফর্ড জানিয়েছেন, রাণী এলিজাবেথের পোষা কুকুরদের রাজপরিবারের সদস্যের মতোই রাখা হয়। তাদের স্টেক, খরগোশ রোস্ট বা চিকেন পরিবেশন করা হয় রুপার থালায়।

এমনকি তাদের খাবার পরিবেশন করা হয় বরিষ্ঠতা অনুযায়ী। শুধু কি তাই, প্রত্যেকের জন্যে থাকে আলাদা আলাদা মেনু, আর থাকে হোমিওপ্যাথি ও হার্বাল নানা ওষুধ।

কখনও কখনও নিজে হাতেও আদরের কুকুরদের খাবার পরিবেশন করে থাকেন রাণী এলিজাবেথ। প্রথমবার তাকে ১৮তম জন্মদিনে একটি কুকুর ছানা উপহার দেন তার বাবা চতুর্থ জর্জ এবং রাণী এলিজাবেথ। সেই থেকে এখন পর্যন্ত তার পোষ্য হওয়ার সৌভাগ্য হয়েছে ৩০টিরও বেশি কুকুরের। আর এই কুকুরদের সবগুলোকে রাজভোগ দেয়া হয় রুপার থালায়।

বর্তমানে অবশ্য চারটি কুকুর রাণী দ্বিতীয় এলিজাবেথকে ঘিরে রাখে। আর বটো দেখা যায়, তিনি বাকিংহাম প্রাসাদ বা উইন্ডসর ক্যাসেলে থাকলেও।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান