,

এসিড মামলায় একজনের যাবজ্জীবন গাজীপুরে

 

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে এসিড মামলার রায়ে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।বুধবার বিকেলে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভিকটিমের উত্তরাধিকারকে প্রদানে নির্দেশ দেওয়া হয়েছে।

 

gazipur1456319844

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবুল হোসেন (৪৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের বাগলবাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।
গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম জানান, ২০০৭ সালের ১৩ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের বাগলবাড়ি এলাকায় মৃত আব্দুল জলিলের মেয়ে শিউলী আক্তার (২৮) রাতে প্রকৃতির ডাকে ঘর থেকে বের হয়। এসময় পূর্বশত্রুতার জেরে ওতপেতে থাকা একই এলাকার আবুল হোসেন প্রতিবেশী শিউলীর ওপর এসিড নিক্ষেপ করে। এ ঘটনায় ওই বছরের ৯ ডিসেম্বর শিউলীর মা মনোয়ারা বেগম বাদী হয়ে আবুল হোসেন ও আবুল কাশেমসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

 

এদিকে ১২ ডিসেম্বর শিউলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাজা আলী তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ জানুয়ারি ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।শুনানি শেষে আদালত বুধবার বিকেলে আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার দণ্ড প্রদান করেন।অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবুল কাশেমকে বেকসুর খালাস দেন আদালত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা