,

শিশুকে বিষ খাইয়ে হত্যা : দাদী আটক

 

নিজস্ব প্রতিবেদক : জামালপুরে ৯ মাসের এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে শিশুর দাদীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, পারিবারিক কলহের জেরে জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের রনরামপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী আমিনুল ইসলামের ৯ মাসের শিশুপুত্র মিরাজকে মঙ্গলবার দুপুরে বিষপান করায় তার দাদী। গুরুতর অসুস্থ অবস্থায় মিরাজকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

Attok11456308164

খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু মিরাজের দাদী আঙ্গুরী বেগমকে আটক করে জামালপুর থানায় নিয়ে আসে।
শিশুর দাদী আঙ্গুরী বেগম পুলিশের সামনে মিরাজকে বিষ খাওয়ানোর কথা স্বীকার করে জানান, কয়েকদিন আগে লাকড়ি নিয়ে ঝগড়ার সময় তার সৎ ছেলে আমিনুল তাকে মারধর করে। এই জেদে সে মিরাজকে পিঁপড়া মারার বিষ খাইয়েছে।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আউয়াল জানিয়েছেন, বিষক্রিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে হাসপাতালের ডাক্তাররা। ময়নাতদন্তের জন্য শিশুর লাশ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শিশুর মা মনিরা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা