,

বাংলাদেশ-ভারত খেলা হবে কি?

BD-india-lg20150318220925স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ (বাংলাদেশ-ভারত) নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস বলছে, সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২ টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে!
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশ-ভারতের। ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস-১ ও গাজী টিভি।
এদিকে আজ ভোর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টিপাত হয়েছে। ঢাকার মিরপুরসহ বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বুধবার সকাল সাড়ে নয়টার দিকে গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত যা পূর্বাভাস তাতে সাড়ে সাতটার দিকে এক পশলা অথবা দুই পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টিপাত শুরু হলে তা রাত ১২টা পর্যন্ত থাকতে পারে।’
তবে পূর্বাভাস দুপুরের দিকে বদলে যেতে পারে বলেও জানালেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা, ‘দুপুর বারোটার দিকে অনেকটা নিশ্চিত হওয়া যাবে বৃষ্টি হবে কী না।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে