,

নেপালে নিখোঁজ যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

Tara-air20160224055049দুই প্রবাসীসহ ২৩ যাত্রী নিয়ে নেপালের নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বুধবার সকালে নেপালের পশ্চিমাঞ্চলের মায়াগদি জেলায় ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ বেঁচে আছে কিনা তা জানা যায়নি।

পোখারার গান্দাকির পুলিশ কর্মকর্তা মহেন্দ্র পোখারেল বলেন, মায়াগদি জেলার রুপসি চাহারির ডানা ভিডিসিতে বিমানটি বিধ্বস্ত হয়েছে। নেপালের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, আর্মড পুলিশ, ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, বিমান বিধ্বস্তের কারণ এখনো পরিষ্কার নয়। তবে আন্নাপূর্নার দক্ষিণের ডানা ভিডিসি এলাকা মঙ্গলবার ধুলোয় আচ্ছন্ন ছিল।

হিমালয়ান টাইমসের খবরে বলা হয়েছে, তারা এয়ারলাইনসের ওই বিমানটি পোখারা থেকে জমসম যাওয়ার পথে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানে তিনজন ক্রুসহ ২৩ আরোহী ছিলেন। রাজধানী কাঠমান্ডু থেকে দুইশ কিলোমিটার উত্তর পশ্চিমের পোখারা বিমানবন্দর থেকে উড্ডয়নের ১৫ মিনিট পর সকাল ৮টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ ৮টা ১০মিনিটে যোগাযোগ হয়। এরপর থেকে তার কাছ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়াগদি জেলার রুপসি এলাকার বাসিন্দারা ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিমানটি ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

২০১৩ সালে দেশটির জমসন বিমানবন্দরে একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জাপানি পর্যটকসহ সাত আরোহী মারাত্মক আহত হয়। এর আগের বছর পোখারা থেকে জমসন যাওয়ার পথে একটি পাহাড়ে বিমান বিধ্বস্ত হলে ভারতীয় ১৩ নাগরিক সহ ১৫ আরোহীর প্রাণহানি ঘটে

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড