,

সৌদি নাগরিকদের লেবানন সফরে নিষেধাজ্ঞা আরোপ

2016_02_24_09_21_26_12cCxhWSgd7CeP7JYfWD1XkoBd5duh_originalআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরব নিজ দেশের নাগরিকদের লেবানন সফরের বিষয়ে সতর্ক করে দিয়েছে। একই সঙ্গে লেবাননে অবস্থানকারী সকল সৌদিকে দেশে ফেরারও নির্দেশ দিয়েছে রিয়াদ। একই নির্দেশ জারি করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। লেবাননে শিয়া জঙ্গি গোষ্ঠী হেজবুল্লাহর প্রভাব বেড়ে যাওয়ার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের ওই দেশ এ সিদ্ধান্ত নিয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিবৃতিতে গুরুতর প্রয়োজন ছাড়া সে দেশের সকল নাগরিকদের লেবানন সফর এড়িয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে সে দেশে বসবাসকারী সৌদিদের সত্ত্বর সে দেশে ছেড়ে আসারও নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজনীয় তথ্যের জন্য সেখানে অবস্থানকারীদের বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এর মাত্র একদিন আগে লেবাননের জন্য বরাদ্দ ৪ শ কোটি ডলার অর্থ সহায়তা স্থগিত ঘোষণা করেছিল রিয়াদ।

এদিকে সৌদি আরবের দেখাদেখি নিজ দেশের নাগরিকদের লেবানন সফরে না যাওয়ার নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এছাড়া বৈরুতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও ঘোষণা দিয়েছে দেশটি। নিজ দেশের নাগরিকেদের লেবানন সফর না করা এবং দ্রুত বৈরুত ছেড়ে আসার নির্দেশ দিয়েছে বাহরাইনও। এর আগে গত শুক্রবার লেবাননের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার বিষয়ে সৌদি নীতির প্রতি ‘পূর্ণ সমর্থন’ ব্যক্ত করে বিবৃতি দিয়েছিল আরব আমিরাত।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের