,

দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া : চুয়াডাঙ্গা

 
নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকায় পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। একটি বাড়িতে অগ্নিসংযোগসহ ৮টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে।522820caaa4a3-chuadanga

সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য রাখা হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা খালিদের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বত্তরা। ভাংচুর করা হয় তার বাড়িসহ তার বাবার ব্যবসা প্রতিষ্ঠান।এর কিছুক্ষণ পরই দু,পক্ষ দফায় দফায় সশস্ত্র মহড়া ও ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। এ সময় ৮টি বোমার বিস্ফোরণসহ বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। আগুন দেওয়া হয় একটি বাড়িতে।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাতগাড়ী এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় এক প্লাটুন বিজিবি।চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগের দু,গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের