,

চাচাত ভাইকে হত্যার দায়ে নীলফামারীতে তিনজনকে যাবজ্জীবন

 
নিজস্ব প্রতিবেদক : নীলফামারীতে চাচাত ভাইকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।একই মামলায় আরও পাঁচ জনের এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।justice-tm

 

 

মঙ্গলবার নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম এ রায় ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জামিল আহমেদ।মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর পূর্ব বিরোধের জেরে এমদাদুল ও বদিউজ্জামানের পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষে বদিউজ্জামান আহত হন। সৈয়দপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

 

এ ঘটনায় বদিউজ্জামানের ছোটভাই সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন আট জনকে আসামি করে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।যাবজ্জীবন দণ্ডিতরা হলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের ডিকশো মোল্লাপাড়া গ্রামের মজাহারুল ইসলামের ছেলে মকছেদুল ইসলাম (৩৫), মকছেদুলের ছোটভাই মোস্তাকিন (৩৩) ও তাদের চাচাত ভাই আছান উদ্দীনের ছেলে এমদাদুল হক (৫৩)।

 

এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, যাবজ্জীবন দণ্ডিত মকছেদুলের বাবা মোজাহারুল ইসলাম (৬৮), মা নেছাবী বেগম (৬৩), স্ত্রী অবিতন (৩১), সাজাপ্রাপ্ত মোস্তাকিনের স্ত্রী লিপি (৩০), মকছেদুলের ছোটভাই মহসীন আলীর স্ত্রী নমনী (২৫)।সাজাপ্রাপ্তদের মধ্যে মোস্তাকিন, তার স্ত্রী লিপি এবং মকছেদুলের স্ত্রী পলাতক রয়েছেন বলে জানান পাবলিক প্রসিকিউটর জামিল আহমেদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে