,

পাঁচ ডিমে পুরো কোরআন!

photo-1456242731এর  আগে ২০১২ সালে ছয় ডিমে পবিত্র গ্রন্থ আল কোরআন পুরোটা লিখে তাক লাগিয়ে দিয়েছিলেন সৌদি আরবের নাগরিক আহমেদ আবদান। এই অবদানের স্বীকৃতিস্বরুপ মিলেছিল গিনেজ বুকের খেতাবও।  এবার সেই  আহমেদ আবদানই আবার ভেঙেছেন নিজের রেকর্ড। এবার ২০১৬ সালে এসে গোটা কোরআন লিখেছেন পাঁচ ডিমে এবং এটিও একটি বিশ্ব রেকর্ড।

সংযুক্ত আরব আমিরাতের এমবিসি নিউজের তথ্যমতে, সৌদি নাগরিক আবদানের বয়স এখন ৭৪ বছর। দুই চোখেও ভালো দেখতে পান না। তবুও মনের জোরকে পুঁজি করে নিয়তই লিখে চলেছেন পবিত্র কোরআন। আর এমবিসি নিউজের তথ্যমতে তাঁর ইচ্ছে শক্তির কাছে হার মেনেছে হাজারো প্রতিবন্ধকতা।

নতুন রেকর্ড করার পর আহমেদ আবদান সংবাদমাধ্যমকে জানান, এককালে পবিত্র কোরআন হাতে লেখার প্রচলন ছিল। সে সময় এটি একটি শিল্পও ছিল। আর তাঁর বাবা এবং দাদা ছিলেন হাতে লেখা কোরআনের শিল্পী। এই কোরআন লিখেই সংসার চলত তাঁদের। তবে মেশিন আবিষ্কার হওয়ার পর হাতে লেখার প্রচলন উঠে গেছে বললেই চলে। কিন্তু পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছেন বয়োবৃদ্ধ আবদান। আর নিজের এই কাজের জন্য তিনি গর্বিত বলেও জানান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা