,

এশিয়া কাপের ট্রফি উন্মোচন

Banglaস্পোর্টস ডেস্ক : বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের ১৩তম আসর।এবারের আসর হবে টি২০ ফরম্যাটে। এশিয়া কাপের ১৩তম আসরে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীরংকার সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে আসা পঞ্চম দল সংযুক্ত আরব আমিরাত।

উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে মঙ্গলবার দুপুরে হোটেল লা মেরিডিয়ান হোটেলে হয়ে গেল এশিয়া কাপের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন। এতে অংশ নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন ‍মুর্তজা, শ্রীলঙ্কার অধিনায়ক লাসিথ মালিঙ্গা, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ।

তবে পাকিস্তান দল এখনো ঢাকায় না পৌঁছায়নি বলে তাদের দলের কোনো প্রতিনিধি ছিলেন না ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। বুধবার ঢাকায় আসার কথা শহিদ আফ্রিদির পাকিস্তান দলের।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন চার দেশের অধিনায়কের সঙ্গে এশিয়া কাপের টুর্নামেন্ট ডিরেক্টর সুলতান রানা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন ও এশিয়া কাপের টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্সের চিফ মার্কেটিং অফিসার শুভজিত সিং।

টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আসর বসছে বাংলাদেশে। আর তাই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশকে এশিয়া কাপ আয়োজনে সুযোগ দেয়ার জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) ধন্যবাদ জানিয়েছেন বিসিবির পক্ষ থেকে নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে