,

অবিবাহিত মেয়েদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

1455869931আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না। আমাদের প্রতিটা পদক্ষেপে মোবাইলের প্রয়োজন হয়। যে কোনও দরকারে আমাদের কাজে আসে এই মোবাইল। বলতে গেলে মোবাইল আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস। আর সেই মোবাইল ব্যবহারই নিষিদ্ধ করে দেওয়া হল।–জি নিউজ।
যে সমস্ত অবিবাহিত তাঁদের জন্য মোবাইল ব্যবহার ক্ষতিকর। এমনটাই মনে করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হোম স্টেট গুজরাট সরকার। আর তাই সিঙ্গল ওমেনদের জন্য মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হল গুজরাটে। জানা গিয়েছে, গুজরাট সরকার মনে করে যে, মদ জাতীয় পানীয়ের মতো মোবাইল ব্যবহারও অবিবাহিত নারীদের জন্য ক্ষতিকারক। পাশাপাশি সমাজের জন্যেও ক্ষতিকর। মোবাইল ব্যবহারের ফলে অনেক রকম সমস্যায় পড়তে হয় মেয়েদের। তাই বিয়ে না হওয়া পর্যন্ত তাঁদের মোবাইল ফোন ব্যবহার করা চলবে না।
প্রসঙ্গে সূত্র থেকে জানা গিয়েছে, মোবাইল ফোন অবিবাহিত মেয়েদের পড়াশোনা এবং বাড়ির কাজে ক্ষতি করে। যদি কোনও অবিবাহিত মেয়ে নিজের মোবাইল ফোনে কথা বলার সময় ধরা পড়ে যান, তাহলে তাঁকে ২১০০ টাকা জরিমানা পর্যন্ত করা হবে। আর যিনি এমন ঘটনার খবর দেবেন তাঁকে ২০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
প্রসঙ্গত আরও জানা গিয়েছে যে, অবিবাহিত মেয়েদের পাশাপাশি বিদ্যালয়ে পঠনরত ছেলেদের জন্যেও নিষিদ্ধ করা হবে মোবাইল ব্যবহার। তবে অবিবাহিত মেয়েরা তাঁদের বাবা-মা কিংবা পরিবারের লোকেদের ফোন ব্যবহার করতে পারবেন।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড