,

কঙ্গনা রানাউতের দুর্বলতা কি জানেন?

 

বিনোদন ডেস্ক : যে কোনও বিষয়ে সরাসরি, খোলাখুলি কথা বলার জন্য বেশ সুনাম রয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। নিজের ভুলগুলোও মিডিয়ার সামনে বলতে দ্বিধা বোধ করেন না তিনি। তেমনই একটি উদাহরণ সম্প্রতি সামনে এলো বলিউডের একটি মিডিয়াকে দেওয়া তাঁর একটি সাক্ষাৎকারে মাধ্যমে। এই সাক্ষাৎকারে নিজের একটি গোপন দুর্বলতা ফাঁস করলেন কঙ্গনা। জানেন কি তাঁর সেই ‘দুর্বলতা’? তিনি নাকি ইংরেজিতে কথা বলার ব্যাপারে মোটেই স্বচ্ছন্দ বোধ করেন না! অবাক হচ্ছেন? কিন্তু নিজের দুর্বলতা সম্পর্কে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন বলিউডের নতুন ‘ক্যুইন’। তিনি বলেন, “আমার মনে হয়, বলিউডে আমিই সবচেয়ে বেশি খারাপ ইংরেজি বলি।

আমি জানি আমার বেশিরভাগ ইংরেজি উচ্চারণ সঠিক হয় না। আর ঠিক এ কারণেই আমি হিন্দিতে কথা বলতে খুব পছন্দ করি।” এর সঙ্গে তিনি আরও বলেন, “আমি ছোটবেলা থেকেই ইংরেজি পড়েছি, শিখেছি। কিন্তু এটা কখনই আমি রপ্ত করে উঠতে পারিনি। তাই এ বিষয়টি নিয়ে আমি নিজেই মাঝে মধ্যে বিব্রতবোধ করি। তবে আমি চেষ্টা করছি আমার ইংরেজিটা যাতে আরও ভালো হয়।”

kangana-ranaut-in-lehenga-choli-hd-wallpaper-for-desktop-background

বলিউডের একটি মিডিয়া রিপোর্ট দাবি করেছে, এরই মধ্যে নাকি ইংরেজি উচ্চারণ শেখার জন্য একজন শিক্ষক নিয়োগ করেছেন তিনি। প্রতিদিনই এক ঘণ্টা করে তার কাছ থেকে ইংরেজি উচ্চারণের তালিম নিচ্ছেন কঙ্গনা। তবে যাই বলুন, নিজের দুর্বলতা নিয়ে ওপেন মিডিয়ায় এমন সোজাসাপটা স্বীকারোক্তি কজনের মুখে শোনা গিয়েছে! গুড লাক কঙ্গনা!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা