মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা দ্রুতগতিতে বাড়ছে

 
আন্তর্জাতিক ডেস্ক : গত ২৮০০ বছরের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে। মনুষ্যসৃষ্ট কারণেই এতটা দ্রুতগতিতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল বিশ্বের ২৪টিরও বেশি স্থান পর্যবেক্ষণ শেষে এ তথ্য জানিয়েছেন। সোমবার প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমিক অব সায়েন্স সাময়িকীতে বিজ্ঞানীদের দুটি পৃথক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

International1456202706

এতে বলা হয়েছে, ১৮৮০ সাল ও শিল্প বিপ্লব পর্যন্ত প্রতি শতকে বিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সর্বোচ্চ রেকর্ড ছিল ৩ থেকে ৪ সেন্টিমিটার। ওই সময়ে বৈশ্বিক সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ৭ দশমিক ৬ সেন্টিমিটারের ওপরে কিংবা নিচে ছিল না। তবে বিংশ শতাব্দীতে এসে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১৪ সেন্টিমিটার বেড়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শিল্পকারখানা ও যানবাহন কতটুকু গ্যাস নিঃসরণ করে, তার ওপর ভিত্তি করে ২১০০ সাল নাগাদ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৮ থেকে ১৩১ সেন্টিমিটার পর্যন্ত বাড়বে।তিন সহস্রাব্দের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পর্যালোচনা করে গবেষক দলের প্রধান বিজ্ঞানী বব কপ বলেছেন, বিংশ শতাব্দীতে যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা সবচেয়ে বেশি বেড়েছে সে ব্যাপারে প্রশ্নের কোনো সুযোগ নেই। এর কারণ বিংশ শতাব্দীতে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে উষ্ণতা বেড়েছে।

 

আরেক গবেষক স্টেফান রাহমস্ট্রফ জানান, যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি সম্পর্কে যে পূর্বধারণা করা হচ্ছে, সে অনুযায়ী যদি এটি বাড়ে অথবা আর এই উচ্চতা যদি মাত্র ৪৫ সেন্টিমিটার বাড়ে, তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে ঝড়ের কারণে জলোচ্ছ্বাসের তীব্রতা বাড়বে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী