,

৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকা থেকে বিভিন্ন ধরনের ৫টি দেশীয় তৈরি অস্ত্রসহ ৩ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

CTG1456152648

 

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কক্সবাজারের মহেশখালী থানার ছারাগা গোনা পানিরছড়া গ্রামের আবুল কালামের ছেলে মো. সেলিম (২০), আকবর শাহ থানার পশ্চিম ছলিমপুরের মৃত আবুল কালামের ছেলে মো. মোশারফ হোসেন (৪২) ও নোয়াখালী জেলার চাটখিল থানার কালিকাপুর গ্রামের আবু ছিদ্দিক দেওয়ানের ছেলে মো. জহিরুল ইসলাম মানিক (২৫)।

 

 

গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, ১টি সিঙ্গেল শুটার গান ও ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।আকবর শাহ থানার অফিসার ইনচার্জ সদীপ কুমার দাশ রাইজিংবিডিকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নগরীর ৩ অস্ত্র ব্যবসায়ীকে ৫টি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা