,

পরীমনি নয়, শুভ্রা

Porimoniবিনোদন প্রতিবেদক : গায়ে সালোয়ার-কামিজ। মাথার মাঝ বরাবর সিঁথি করা। খোলা চুল। আর গলায় সোনালী রঙের লকেট। হাতে কালো রঙের ল্যান্ডফোন এই হলো নব্বই দশকের তরুণী শুভ্রা। অনেকটা পাশের বাড়ির মেয়ে মতো। আলু থালু চেহারায় দাড়িয়েছেন ক্যামেরার সামনে। শুটিং চলছে ডাকাতিয়া নদীর বুকে। উথলে উঠা ঢেউয়ে ক্যামেরাটাও দুলছে। সঙ্গে এমভি আর্ক। জাহাজটায় আপাতত শুভ্রাদের বাড়ি। মাসব্যাপী চলছে শুটিং। শুটিং শুরু হয়েছে দিন পনের আগে। প্রথম দিনই ক্যামেরার সামনে দাড়িয়েছিলেন শুভ্রার চরিত্রে অভিনয় করা হালের ক্রেজ পরীমনি। সঙ্গে ছিলেন নবাগত ইয়াশ রোহান এবং আরও কয়েকজন শিল্পী।

গিয়াসউদ্দিন সেলিম জানিয়েছেন, ‘কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু আর শুভ্রা। ভূমিদস্যু আয়নাল গাজী শুভ্রার বাবাকে হত্যা করে সবকিছু হাতিয়ে নেয়। মা আর ছোট ভাইকে নিয়ে দেশান্তরি হয় শুভ্রা। শিকড়ে ফেরার স্বপ্ন তার চোখে।’

ছবিতে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে