,

বাংলাদেশের বিরুদ্ধে ধোনীর খেলা নিয়ে সংশয়!

ms-dhoni20160222152915স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের জন্য প্রস্তুত সবগুলো দেশ। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিতে ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে পূর্ণ শক্তির ভারত এবং শ্রীলংকা দল। পিএসএল শেষ হলেই আরব আমিরাত থেকে সরাসরি ঢাকার ফ্লাইট ধরবে পাকিস্তানের ক্রিকেটাররাও। আগামীকাল শেষ হলেই, পরশু দিন থেকে শুরু হয়ে যাবে এশিয়া কাপের লড়াই। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। আজ অনুশীলন করতে গিয়ে পেশিটে টান লেগেছে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

আঘাতটা মোটামুটি গুরুতরই। এমনকি এই আঘাতের কারণে বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারারও সম্ভাবনা রয়েছে ধোনির। ফলে, জরুরী ভিত্তিতে ভারত থেকে উইকেটরক্ষক পার্থিব প্যাটেলকে ডেকে আনা হয়েছে বাংলাদেশে। ধোনি খেলতে না পারলে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়াতে পারেন পার্থিবই।

ধোনির ইনজুরিতে পড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় বোর্ডের সেক্রেটারি অনুরাগ ঠাকুর এক বিবৃতিতে বলেন, ‘ভারতের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পেশিতে চোট পেয়েছেন। আজ (সোমবার) ঢাকায় অনুশীলনকালে পেশিতে আঘাত পান তিনি। এশিয়া কাপের জন্য ব্যাক-আপ উইকেটরক্ষক হিসেবে পার্থিব প্যাটেলের নাম ঘোষণা করেছেন ভারতের নির্বাচকরা।’

ধোনির ইনজুরিতে কপাল খুলে গেলো পার্থিব প্যাটেলের। চার বছর পর ভারতীয় দলে ফিরলেন তিনি। এর আগে ২০১২`র ফেব্রুয়ারিতে সবশেষ ভারতের জার্সি গায়ে খেলেছিলেন তিনি। তাও সেটা ছিল ওয়ানডে। ভারতের জার্সি গায়ে দুটি টি২০ ম্যাচ খেলেছেন পার্থিব, ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে। ১৮.০০ গড়ে করেছেন ৩৬ রান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা