,

মুক্তি পেতেই হিট ‘ডার্ক চকোলেট’র ট্রেলর [ভিডিওসহ]

dark-jugantor_4905বিনোদন ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছে অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত ‘ডার্ক চকোলেট’-এর ট্রেলর। আর কয়েক দিনের মধ্যেই তা সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে। ফলে এই ছবি বক্স অফিসেও তুমুল সাফল্য পাবে বলেই মনে করছেন পরিচালক ও কলাকুশলীরা।

‘ডার্ক চকোলেট’-এ পিটার মুখোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়। শিনা বরা হত্যাকাণ্ড সামনে আসার কিছু দিন পর জানা যায় তার বাবা, অর্থাত্ ইন্দ্রাণীর প্রথম প্রেমিক সিদ্ধার্থ দাসের কথা। কলকাতাতেই নাটকীয় ভাবে হদিশ মেলে সিদ্ধার্থর। ছবিতে সেই সিদ্ধার্থর ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন। শিনার চরিত্রে থাকছেন রিয়া সেন।

হত্যাকাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত, ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্নাকেও গ্রেফতার করা হয়েছিল কলকাতা থেকে। সঞ্জীবের ভূমিকায় বড় পর্দায় দেখা যাবে সফিক ইকতাফকে। খুনের ঘটনায় ধৃত গাড়িচালক শ্যাম রাইয়ের ভূমিকায় অভিনয় করবেন রাজেশ শর্মা। মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার রাকেশ মারিয়াও এই হত্যারহস্যে গুরুত্বপূর্ণ চরিত্র। পর্দায় রাকেশের চরিত্রটি ফুটিয়ে তুলবেন সব্যসাচী চক্রবর্তী।

ছবিতে ইন্দ্রাণী মুখোপাধ্যায়, ইন্দ্রাণীর প্রথম প্রেমিক সিদ্ধার্থ দাস এবং গাড়ি চালক শ্যাম রাইয়ের চরিত্ররা ফ্ল্যাশব্যাকে গল্প বলবে। এই ‘রসমান এফেক্ট’-এ চিত্রনাট্যের জাল বুনেছেন পরিচালক। তাঁর দাবি, সত্যের বহুমাত্রিক ব্যাঞ্জনাই ধরা থাকবে সেলুলয়েডে।

ম্যাকমিল ইন্ডিয়ার প্রদীপ চুড়িওয়ালের প্রযোজনায় বাংলা, ইংরাজি এবং হিন্দি— তিনটি ভাষাতেই মুক্তি পাবে ছবিটি।

https://youtu.be/iLFxG-NNfdc

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা