বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মব্যস্ত জীবনে যেভাবে সতেজ থাকবেন

jhuhj-400x225কর্মব্যস্ত জীবনে মেজাজ খিটখিটে আর অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। তবে কিছু ছোট্ট নিয়ম মেনে চললে হাজার কাজের ভিড়েও আপনি থাকতে পারেন প্রফুল্ল।
১) গান শুনুন : গান মানুষকে প্রফুল্ল রাখে। তাই ঘুম থেকে উঠেই শুনুন হালকা মেজাজের পছন্দের গান। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজেও গানের সাথে কণ্ঠ মেলান। গান গাওয়া কিন্তু নিয়মিত ব্যায়াম করার মতোই । এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ গবেষকরা।
২) হাসিতে ভাল থাকুন : আয়নায় নিজের দিকে তাকিয়ে একটু হাসুন আর হাসতে হাসতে একটু জোরে জোরেই বলুন, দিনটি আপনার ভালো কাটবে। দেখবেন, দিনটি আপনার সত্যিই খুব ভালো যাবে। ‘ম্যাজিক’ নয়, নিজের প্রতি আত্মবিশ্বাসের কারণেই হয়ত এমনটা হয়ে থাকে।
৩) মুক্ত বাতাস : জানালা হাট করে খুলে দিয়ে বড় করে শ্বাস নিন আর ছাড়ুন। সময় থাকলে প্রতিদিন নিয়ম করে কয়েক মিনিট হেঁটেও আসতে পারেন বাড়ির আশপাশ থেকে।
৪) ঠা-া শাওয়ার :গোসল বা স্নান শেষে শরীরে হিম শীতল পানি ঢালুন বা ঠান্ডা ‘শাওয়ার’ নিন। প্রথমে ঠা-া, তারবার কুসুম কুসুম গরম পানি, পরে আবারো ঠান্ডা পানি গায়ে ঢেলে গা মুছে ফেলুন। এই হিম শীতল পানি আপনাকে পুরোপুরি জাগিয়ে দেবে। আর তার সঙ্গে সঙ্গে এতে শরীরে শক্ত সঞ্চালনও হবে, ভালোভাবে।
৫) লাল পোশাক : লাল শুধু ভালোবাসার রং নয়, এ রং এনে দেয় জীবনীশক্তিও। তাই লাল রং-এর পোশাক যে পরে, তার মন যেমন প্রফুল্ল হয়, তেমনই যে দেখে, সে-ও তৃপ্তি পায়। তাই কোনো দিন মন-মেজাজ তেমন ভালো না থাকলে লাল পোশাক পরে নিন। দেখবেন মন কেমন ভালো হয়ে উঠেছে।
৬) কান মাসাজ : দুপুরের দিকে খানিকটা ক্লান্ত বোধ করলে দু’কানের ওপরে এবং পাশে দুই হাত দিয়ে ৩০ সেকেন্ড মাসাজ করুন। দেখবেন হঠাৎ করেই ফ্রেশ লাগছে, সতেজ বোধ হচ্ছে৷
৭) পুদিনা পাতার তেল : বিকেলের দিকে দু’ফোটা পুদিনা পাতার তেল একটি টিস্যু পেপারে ঢেলে নিন। তারপর টিস্যু পেপারটা নাকের সামনে ধরে কয়েকবার শ্বাস নিন আর ছাড়ুন। দেখবেন ক্লান্তি পালিয়ে গেছে।
৮) চোখের ব্যায়াম : সারাদিন যাদের কম্পিউটারে কাজ করতে হয়, তাদের চোখ প্রায়ই খুব ক্লান্ত হয়ে পড়ে। এটা খুবই স্বাভাবিক। তাই জানালা খুলে কিছুক্ষণ দূরে কোনোকিছু দিকে তাকিয়ে থাকুন। তারপর আবার চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বিশ্রাম নিন। এভাবে কয়েকবার করলে চোখ শান্ত থাকবে, চোখের আরামও হবে।
৯) পরিবারের সাথে কিছুটা সময় : পরিবার বা আপনজনদের সাথে অল্প হলেও কিছুটা সময় কাটান। আপনজন, বন্ধু-বান্ধবদের সঙ্গে সময় কাটালে ক্লান্তি কিন্তু সহজেই দূর হয়। তখন কোনো সমস্যা বা ঝামেলা নিয়ে কথা একেবারেই নয়।
১০) চুইংগাম : চুইংগাম যে শুধু নিঃশ্বাস তাজা করে তাই নয়, চুইংগাম খাওয়ার ফলে দাঁতের উঠা-নামা বা চিবানোর কারণে তা হৃদপি-ের স্পন্দন বাড়িয়ে দেয়। এর ফলে মস্তিষ্কে রক্তসঞ্চালন হয়, অক্সিজেনও ভালোভাবে যাতায়াত করতে পারে। আর স্বাভাবিকভাবেই মানুষ তখন সতেজ বোধ করে।
১১) একটু ঘুম : সারাদিনে কখনো একটু সুযোগ পেলে অথবা দুপুর নাগাদ মিনিট ১৫ ঘুমিয়ে নিতে পারেন, বিশেষ করে রাতে যদি আপনার কোনো অনুষ্ঠান বা পার্টি থাকে। এছাড়া দিনে কয়েক কাপ গ্রিন-টি এবং কয়েক গ্লাস পানি পান করলে শরীর-মন যেমন তাজা রাখবে, চেহারাতেও আসবে একটা সতেজভাব।

সূত্র: ডিডব্লিউ।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান