বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল ছাত্রলীগ সম্পাদক ওয়াশিম দেওয়ানের বাসায় গুলি-ভাঙচুর

 
নিজস্ব প্রতিবেদক : মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়াশিম দেওয়ানের বাসায় গুলি ও হামালা চালিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষ ছাত্রলীগের লোকজন।

 

2016_02_22_11_23_46_8q1jfOyuuJU7LzrudCJvCNzBQAPMOU_original

নগরীর কাউনিয়া প্রথম গলি এলাকায় ওই ছাত্রলীগ নেতার বাসায় রোববার রাত সাড়ে ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই র‌্যাব-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

 

ছাত্রলীগ সম্পাদক ওয়াশিম দেওয়ান বাংলামেইলকে জানান, রাতে তিনি বাসায় থাকা অবস্থায় আকস্মিক ২ রাউন্ড গুলি ছোড়ার শব্দ শুনতে পান। এ সময় কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী কথিত ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার নেতৃত্বে ৩০ থেকে ৪০ সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এক পর্যায়ে তারা বাসার বেশ কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করে। কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নির্দেশে এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ওয়াশিম দেওয়ান।

 

 

তবে কী কারণে এ হামলা চালিয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি ছাত্রলীগের এই নেতা। তিনি আরও বলেন, ‘মান্না এবং তার বাসা একই এলাকায়। তিনি (মান্না) মাদক ক্রয়-বিক্রের সঙ্গে জড়িত। বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাকে এ ধরনের কার্যকালাপ থেকে বিরত থাকতে বলা হয়।’ এতেই মান্না ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে একত্রিত হয়ে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে ধারণা করছেন তিনি।বরিশাল মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার (এসি) আবু সাঈদ বাংলামেইলকে জানান, খবর পেয়ে রাতেই তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কিন্তু তদন্ত না করে এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

 

 

তবে এ বিষয়ে জানাতে রইজ আহম্মেদ মান্নার মুঠোফোনে জানতে কল দেয়া হলে নাম্বারটি বন্ধ পাওয়া গেছে।

উল্লেখ্য, মহানগর ছাত্রলীগ সম্পাদক ওয়াশিম দেওয়ান এবং রইজ আহম্মেদ মান্না উভয়ই কেন্দ্রীয় যুবলীগ সদস্য সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী ছিলেন। কিন্তু সাম্প্রতিকালে কেন্দ্রীয় ছাত্রলীগের কাউন্সিলের মান্নাদের বাদ দিয়ে কেন্দ্র একটি কমিটি অনুমোদন চায় বরিশাল মহানগর ছাত্রলীগ। ওই আবেদনের প্রেক্ষিত্রে কেন্দ্রীয় নেতার এ কমিটিতে ২৫ জনকে অন্তর্ভুক্ত করেন। মূলত সেই থেকেই বরিশাল মহানগর ছাত্রলীগের বিরোধটি প্রকট হয়ে ওঠে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান