,

জামালপুরে যাচ্ছেন রাষ্ট্রপতি

hamiddd-300x200 (1)জামালপুর আশেক মাহামুদ বিশ্ববিদ্যালয় কলেজের ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ সোমবার দুপুরে জামালপুরে আসছেন। কলেজ অধ্যক্ষ প্রফেসর মুজাহিদ বিল্লাহ ফারুকী জানান, কলেজ সংলগ্ন খেলার মাঠে ২০ হাজার মানুষের ধারণ ক্ষমতাসম্পন্ন বিশাল প্যান্ডেল তৈরি, মঞ্চ নির্মাণ ও বসার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানে যোগদানকারী নতুন-পুরাতন শিক্ষার্থীদের জন্য কলেজ ক্যাম্পাসে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা ও দশটি অস্থায়ী টয়লেট তৈরি করা হয়েছে।

জামালপুর পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন জানান, হেলিকপ্টারে করে ঢাকা থেকে জামালপুরে আসবেন রাষ্ট্রপতি। জামালপুর এসে তিনি সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়নের হরখালি গ্রামে তার এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যাবেন। এজন্য জামালপুর ও সরিষাবাড়ীতে দুটি হেলিপ্যাড তৈরি করা হয়েছে। ৭০ বছর পূর্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. বাকীবিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, জামালপুর পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, জামালপুর সদর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা, প্রধান মন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ