,

সর্বক্ষেত্রে ব্যর্থ সরকার : জাতীয় পার্টি

25নিজস্ব প্রতিবেদক : ২১ ফেব্রুয়ারি আসলেই আমরা একুশের চেতনার কথা বলি, শহীদদের বেদীতে ফুল দেই। কিন্তু সারাবছর শহীদ মিনার সুরক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করি না। সর্বোচ্চ আদালতের নির্দেশনা থাকা স্বত্বেও রাষ্ট্রের সর্বক্ষেত্রে বাংলা প্রচলনে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় পার্টি নেতৃবৃন্দ।
রোববার বিকেলে রাজধানীর কাকরাইলস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর জাতীয় পার্টি আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় জাপা নেতৃবৃন্দ এ মন্তব্য করেন।

জাপা নেতারা অভিযোগ করে বলেন, বিভিন্ন রেডিও এবং টিভিতে নাটক ও বিজ্ঞাপনের নামে বাংলা ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এগুলো দেখেও না দেখার ভান করছে। তারা বলেন, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বীমায় বাংলার পরিবর্তে ইংরেজি ভাষার জয় জয়কার।

ঢাকা মহানগর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন,নগর নেতা মীর আজগর আলী, হাজী ফারুক আহমেদ, নগরের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল, আকতার দেওয়ান, খোরশেদ আলম খুশু,সুজন দে, মাহবুবুর রহমান খসরু, জাহাঙ্গীর আলম শেখ মাসুক রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা