,

‘উচ্চবিত্তরা বাংলা ভাষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

salimullah-khanবিনোদন ডেস্ক :‘বাংলা ভাষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে। আর এই কাজটা করছে দেশের উচ্চবিত্ত শ্রেণির মানুষ।’ আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবসের এক আলোচনা এক অনুষ্ঠানে একথা বলেন, ইউনিভারসিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর অধ্যাপক ছলিমুল্লাহ খান।

ছলিমুল্লাহ খান বলেন, ছেলে মেয়েদের ছোট বেলা থেকে ইংরেজি শিক্ষা দেওয়া হচ্ছে যেটা শহর থেকে গ্রামেও। তাতে মাতৃভাষার মর্যাদা থাকলো কোথায়? আমি পরিস্কারভাবে বলতে চাই, বাংলাদেশের উচ্চবিত্ত পরিবার বাংলা ভাষার সাথে বিশ্বাস ঘাতকতা করছে। আমাদের উচ্চশিক্ষার ভাষা কি এখনো বাংলা হয়েছে? তাহলে বাংলা ভাষার মর্যাদা কোথায় থাকলো।

বাংলা ভাষার মর্যাদার বিষয় উল্লেখ করে অধ্যাপক ছলিমুল্লাহ খান বলেন, এখন মূল সমস্যাটা হলো, এখনও বাংলা রাষ্ট্রভাষা হয়নি। হয়েছে শুধু সংবিধানে। ব্যাপারটা অনেকটা এমন, ‘কাজির গরু খড়ে আছে গোঁয়ালে নেই।’ আমরা তখন মনে করেছিলাম উর্দু না, বাংলাই হবে রাষ্ট্রভাষা। কিন্তু ইংরেজি নিয়ে কেউ মাথা তোলেনি।

ছলিমুল্লাহ খান বলেন, এখন আমরা কথাটাকে তরল করে ফেলেছি। পৃথিবীর সব মাতৃভাষার অধিকার রক্ষা করতে হবে। সব মাতৃভাষার অধিকার রক্ষা করা এক বিষয় আর সংখ্যা গরিষ্ঠ জনগণের ভাষাকে সেই দেশের রাষ্ট্র ভাষা করা আরেক বিষয়। ফরাসি উপনিবেশের আমলে আফ্রিকার ২৪টি দেশে ফরাসিকে রাষ্ট্রভাষা করা হয়েছিল। সাথে সাথে ইংরেজিও ছিল ২০টি দেশে।

তিনি আরো বলেন, আমাদের একটা কথার মুখোমুখি হতে হবে। এখন বাংলাদেশকে যারা শাসন করছে সামাজিক শ্রেণি হিসেবে। তাতে মধ্যবিত্ত শ্রেণি বলেন আর যাই বলেন, ১৯৫২’র সময় কিন্তু তারা ছিলেন না। ১৯৫২ সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা কারার কথায় যে আন্দোলন করেছি তা গণতান্ত্রিক অন্দোলনের মূল কথা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে