,

রক্তাক্ত হলো বাংলাদেশি বখাটে যুবক মালয়েশিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে

beatমোঃশামীম সরকারঃ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশিকে মেরে রক্তাক্ত করেছে ওই দেশের নাগরিকরা। রামপাই বিজনেস পার্কের রাজ মাজু রেস্টুরেন্ট সংলগ্ন এক অনলাইন গেইম সপে এই ঘটনা ঘটে। মালয়েশিয়ার গণমাধ্যম নিউ স্ট্রেট টাইমসের অনলাইনে এই সংবাদ প্রকাশিত হয়েছে।
তবে ওই বাংলাদেশির নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। প্রহারে সে মারাত্মক ক্ষতবিক্ষত হয়েছে। তার মাথা ফেটে গেছে। শরীরের অন্যান্য স্থান থেকেও প্রচুর রক্তক্ষরণ হয়েছে। পরে অ্যাম্বুলেন্স যোগে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত অানুমানিক ৩০ বছর বয়সী ওই বাংলাদেশির বিরুদ্ধে মামলা হয়েছে।
মালয়েশিয়ার গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটায় রামপাই বিজনেস পার্কের একটি অনলাইন গেইম ক্যাফতে ১৩ বছর বয়সী মেয়েকে নিয়ে আসেন বাবা। সেখানে মেয়েকে একটি চেয়ারে বসিয়ে কম্পিউটারে গেমস খেলায় মেতে ওঠেন বাবা।মামলায় বলা হয়েছে, তার বাবা যখন গেমস খেলায় মত্ত তখন ওই কিশোরীকে টয়লেটে ডেকে নেয় এই বাংলাদেশি বখাটে যুবক।
কুয়ালালামপুরের সিআইডি প্রধান সিনিয়র অ্যাসিসট্যান্ট কমান্ডার জয়নুদ্দিন আহমেদ বলেন, টয়লেটে নিয়ে সে ওই বালিকাকে ধর্ষণ করে। এ সময় ওই বাংলাদেশি বালিকাকে কোনো শব্দ না করতে সাবধান করে দেয়। এক পর্যায়ে মেয়েকে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন বাবা। তিনি টয়লেটের দরজায় কড়া নাড়েন, সেখানেই মেয়েকে পেয়ে যান। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত বাংলাদেশিকে মারধোর শুরু করেন তিনি।গেইম ক্যফেতে উপস্থিত অন্যদের ডেকে আনেন। সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে অভিযুক্ত বাংলাদেশিকে।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই কিশোরী দাবি করেছে, তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার হাতে ১০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২০০ টাকা) গুজে দিয়ে এ সম্পর্কে কাউকে বলতে নিষেধ করা হয়েছে।
পেনাং অপরাধ তদন্ত বিভাগের প্রধান মো. জাকারিয়া আহমেদ বলেছেন, ওই শিশুকে পেনাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা