বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাষা দিবস পালন প্রথমবারের মতো

 

নিজস্ব প্রতিবেদক : নিজ ভূমে কয়েক যুগ পরবাসী জীবনের ঘানি টানার পর লালমনিরহাট জেলার অভ্যন্তরে থাকা সদ্য বিলুপ্ত ৪০টি ছিটমহলের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রথমবারের মতো ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করছেন। এসব বিলুপ্ত ছিটমহলের মধ্যে পাটগ্রাম উপজেলার ৫৫টির মধ্যে জনবসতিপূর্ণ ৩৬টিতে, হাতীবান্ধা উপজেলার ২টিতে ও লালমনিরহাট সদর উপজেলার ২টিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন বাসিন্দারা।

 

Lalmonirhat-Sitmaho1456027248

পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিলুপ্ত ৩৮ ছিটমহলের লোকজন পার্শ্ববর্তী স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে দিবসটি প্রথমবারের মতো পালন করছেন। সদর উপজেলার অভ্যন্তরে থাকা সদ্য বিলুপ্ত দুই ছিটমহলের মানুষ ভিতরকুটি (বাঁশপচাই) ছিটমহলে প্রস্তাবিত সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছেন। রাত ১২টা ১ মিনিটে জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজী, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা বিলুপ্ত ছিটমহলবাসীদের সঙ্গে মিলিত হয়ে নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক, বিলুপ্ত বাঁশপচাই ছিটমহলের প্রবীণ রমজান আলী প্রমুখ।

উল্লেখ্য, লালমনিরহাট জেলায় যেকোনো ধরনের নাশকতা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নেতৃত্বে এবার র‌্যাব-পুলিশসহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে শহীদ মিনারগুলোতে ব্যাপক নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডিসেম্বরে চালু হতে পারে পান্থকুঞ্জ র‌্যাম্প

শিক্ষা ভবন ছাড়লেন আন্দোলনরত শিক্ষার্থীরা

দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

অনুপস্থিত পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

সব সরকারি সুবিধা এক কার্ডে, আসছে ‘ইউনিভার্সাল কার্ড’

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ে ইতিহাস নয়, জয় চায় দুই দল

শহীদ-মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নে রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি আরব

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলছেন অনেক শিক্ষার্থী

সচিবালয়ের পথে লংমার্চে শিক্ষার্থীরা

সাজেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু